
গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, রেলওয়ের কর্মকর্তা আশরাফুল আলম খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আজ বিকেল সাড়ে ৪টায় মামলা রুজু হয়। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের। নাশকতা ও হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছিল। এ ছাড়া রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হন।
এম জি
- ১পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৪সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৫‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৬মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৭UCB Price Sensitive Information
- ৮কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৯চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৬এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৯মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ





পাঠকের মতামত