প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ ৫:১৭ পিএম

আজের্ন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন।

মেয়র কার্যালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে পৌরসভার এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত জরুরি পরিষেবা বাহাইনিজ দেল নর্তে ক্লাবের ছাদ ধসের ঘটনায় ১৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

জরুরি সংস্থার লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। কারণ লোকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে ক্লাবটির ছাদ ধসে পড়ার সময়ে সেখানে স্কেটিং প্রতিযোগিতা চলছিল।

উল্লেখ্য, শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া বাতাস রেকর্ড করা হয়। শক্তিশালী এ ঝড়ের কারণে শহরটির আংশিক অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...