
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্তে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাতে ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে বাড়াদি সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার শরিয়ত উল্লাহ ছেলে খাজা মইন উদ্দিন (৪৩) ও একই পাড়ার হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৬)।
এ বিষয়ে চুয়াডাঙ্গা দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, শনিবার রাতের যে কোন সময় খাজা মইন উদ্দিন ও সাজেদুর রহমান ভারতে প্রবেশ করেন গরু আনতে। এ সময় ভারতের গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ওপর গুলি চালালে ঘটনাস্থলে দুজনই নিহত হন। রোববার সকালে বিষয়টি বিজিবির মাধ্যমে নিহতের স্বাজনরা জানতে পারেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি সূত্র জানায় জানায়, অবৈধভাবে দুজন ভারতে গেলে বিএসএফের গুলিতে তারা মারা যায়। তাদের লাশ বিএসএফ নিয়ে যায়। এ ঘটনায় রোববার দুপুরে সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনির মধ্য কোম্পানি কমান্ডার পর্যায়ে পাতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে দর্শনা ক্যাম্প কামান্ডার সুবেদার আব্দুল জলিল ও ভারতের পক্ষে গোবিন্দপুর বিএসএফের ইন্সপেক্টর দীনেশ কুমার।
বিজিবি আরও জানায়, বিএসএফ পতাকা বৈঠকে জানায় তারা অবৈধ ভাবে সীমান্তের তার কাটা কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এসময় তারা বিএসএফের উপর চড়াও হয়। প্রথমে বিএসএফ তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। পরে তাদের উপর গুলি চালায়।
নিহতের স্বাজনরা বলেন, কারও পাল্লায় পড়ে তারা ভারতে গেছে মালামাল আনতে। তারা দিনমজুরের কাজ করতেন। আমরা তাদের লাশ ফেরত চাই। তাদের যেন গ্রামে দাফন করতে পারি।
চুয়াডাঙ্গা-৬ বিজিরি উপ-অধিনায়ক মেজর আশিফ আহমেদ বলেন, পতাকা বৈঠক হয়েছে। লাশ ফেরতের বিষয়টি আমরা তাদের বলেছি।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত