
দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো মালদ্বীপের ভিসা। বাংলাদেশে ভিসা দিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। তবে অদক্ষ শ্রমিক নেওয়া আপাতত স্থগিত থাকবে।
রোববার (১৭ ডিসেম্বর) মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। নিষেজ্ঞার একবছরে জন্য করা হলেও বছরের পর বছর এটি বাড়িয়েছে সরকার।
এর আগে, তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফাইয়াজ ইসমাইল বলেন, মালদ্বীপের আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রের এক লাখের বেশি শ্রমিক রাখা যাবে না। ২০১৯ সালের গণনায় বাংলাদেশের দেড় লাখের বেশি শ্রমিক থাকার প্রমাণ মেলে। ফলে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করা হয়।
মন্ত্রী বলেন, কোটা শেষ হয়ে গেছে এবং দেশ থেকে আর লোক আনা সম্ভব হয়নি। কাজের ভিসায় ১১৪৬০৭ জন মালদ্বীপে প্রবেশ করেছে, যাদের মধ্যে ৬৩ হাজার অবৈধভাবে বসবাস করেছিল।
প্রাথমিকভাবে এক বছরের জন্য বাংলাদেশি শ্রমিক নিষিদ্ধ করার পর প্রতি বছর মেয়াদ বাড়ানো হয়। বাংলাদেশি শ্রম নিষেধাজ্ঞার ফলে ভারত, শ্রীলঙ্কা নেপালসহ ও অন্যান্য দেশ থেকে শ্রমিক উল্লেখযোগ্য হারে বেড়েছে মালদ্বীপে।
অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় ইমিগ্রেশন এখন বড় ধরনের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধান খুঁজতে অভিযান শুরু করেছে ইমিগ্রেশন। এর মধ্যে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ জন শ্রমিককে আটক করেছে।
এনজে
- ১চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ২বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৩দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৬লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৭স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৮পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৯পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ১০বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ১০পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট





পাঠকের মতামত