
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও শেরপুর জেলা সভাপতি মো. ইলিয়াস উদ্দিনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ভোট করছেন মাহমুদুল হক মনি। কিন্তু শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিন তাকে সহযোগিতা না করে অন্যজনকে সমর্থন দিয়েছেন।
‘এ কারণে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে জাতীয় পার্টির সব পদ পদবি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’
লাঙ্গলের বদলে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেয়ার একদিন পরই ইলিয়াসকে অব্যাহতির সিদ্ধান্ত এলো।
সোমবার শেরপুর শহরের জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রতিক লাঙ্গল ছেড়ে শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর ট্রাক প্রতীককে সমর্থন দেন ইলিয়াস।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ইলিয়াস উদ্দিন বলেন, দলীয় হাই কমান্ড যদি বহিষ্কার করে, তাহলেতো আমার করার কিছু নেই। আমি যে কাজ করেছি, এই কাজে আমাকে বহিষ্কার করতে পারে না। এই বহিষ্কার ইস্যুটা ষড়যন্ত্র বলে আমি মনে করি।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত