
নারায়ণগঞ্জে অবস্থিত দেশের বৃহত্তম সুতার পাইকারি বাজারে টানবাজারে কমেছে রফতানি মানের সুতার দাম। এক সপ্তাহের ব্যবধানে এ ধরনের সুতার দাম কমেছে ৩-৪ টাকা। এছাড়া অন্যান্য মানের সুতার দর মাস খানেক ধরে অপরিবর্তিত। ব্যবসায়ীরা বলছেন, এখন সুতা বিক্রির উপযুক্ত মৌসুম। কারণ ঈদ সামনে রেখে তাঁতিদের কাপড় উৎপাদনে এখন সুতা নেয়ার কথা। কিন্তু এ ভরা মৌসুমেও বিক্রি আশানুরূপ বাড়েনি।
জানা গেছে, বাজারে ১০ কাউন্টের সুতা প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪২-৮৫ টাকায়। এক মাস ধরে এ কাউন্টের সুতার দাম অপরিবর্তিত। আর ২০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে ৮৫-১৩২ টাকা, যা ২০ দিন ধরে অপরিবর্তিত। রফতানি মানের সুতা হিসেবে পরিচিত ২৪, ২৬, ২৮ ও ৩০ কাউন্টের সুতা বাজারে বিক্রি হচ্ছে ১৪৮-১৫৫ টাকা পাউন্ড দরে, যা সপ্তাহ খানেক আগেও ছিল ১৫০-১৬০ টাকা। এ হিসাবে দাম কমেছে পাউন্ডপ্রতি ২-৫ টাকা।
কমেছে ২৬, ২৮ ও ৩০ সিভিসি কাউন্টের সুতার দামও। বর্তমানে এ সুতাগুলো বাজারে বিক্রি হচ্ছে ১১৮ টাকা পাউন্ড দরে, যা গত সপ্তাহে ছিল ১২৪ টাকা। এ হিসাবে দাম কমেছে পাউন্ডপ্রতি ৬ টাকা। প্রতি পাউন্ড ৪০ কাউন্টের সুতার দাম ১৬৫-১৭২ টাকা, যা কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত।
এ বিষয়ে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা বলেন, ‘মাস খানেক ধরে দাম স্থিতিশীল থাকলেও বিক্রি কমে গেছে। মাস তিনেক পরে ঈদ। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সুতা বিক্রি হচ্ছে না। তার মধ্যে রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকটসহ নানা জটিলতায় আগে যে সুতার দাম বেড়েছিল তা আর কমেনি। বাড়তি দামের কারণে তাঁতিরা কাপড় উৎপাদন কমিয়ে দিয়েছেন।’
এনজে
- ১১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ২বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৩কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৬সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৭ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৫২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর





পাঠকের মতামত