
চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারীদের বিরুদ্ধে আবারও নির্বাচনি প্রচারণার বাঁধা এবং হামলার অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান।
৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মতলব উত্তরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ হামলায় ঈগল প্রতীকের ৫ সমর্থক আহতসহ উঠোন বৈঠকের চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে বলে দাবী তার।
মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান বলেন, ‘আমি যেখানেই নির্বাচনি প্রচারণায় যাচ্ছি, সেখানেই নৌকার প্রার্থীর সন্ত্রাসী বাহিনী বাঁধা সৃষ্টি করছে। আজকেও আমার প্রচারণায় বার বার বাঁধা দিয়েছে। মতলব উত্তর বাগানবাড়ি ইউনিয়নে মোটরসাইকেলের বহর নিয়ে সামনে-পেছন থেকে আমাদের উপর হামলার চেষ্টা করে। তবে সেখানে পুলিশ থাকায় তারা হামলা করতে পারেনি। এরপর বিজেবি উপস্থিত হলে সন্ত্রাসীরা তাদের সামনেও হামলার চেষ্টা করে।
ইসফাক আহমেদ বলেন, আজ আমার একটি নির্বাচনি উঠোন বৈঠকের চেয়ার-টেবিল ভাংচুর করেছে। শুধু তাই নয় মতলব সাদুল্লাপুর পাঠান বাজারে আমার ঈগল প্রতীকের ৫জন সমর্থক আহত করেছে। এসব হামলার ভিডিওচিত্র আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠিয়েছি। গতকালও তারা আমার নেতাকর্মীর উপর হামলা করেছে। এতে একজন সাংবাদিক আহত হয়েছেন। এখানে নৌকার প্রার্থী আমার সকল কাজে সকল রকমের বাঁধা দিচ্ছেন। এমনকি তিনি বার বার নির্বাচনি আচড়ণবিধি লঙ্ঘন করছেন। তার সমর্থকরা প্রশাসনের সামনেই মোটরসাইকেল মহোড়া দিচ্ছে।
ঈগল প্রতীকের এ স্বতন্ত্রপ্রার্থী আরো বলেন, এতোকিছুর পরেও আমি মতলবের যেখানেই যাচ্ছি, সেখানেই ব্যপক সাড়া পাচ্ছি। ভোটারা আমাকে বলেছে, যদি সুষ্ঠ ভোট হয়- আর জনগণ যদি ভোট দেয়, তবে আমি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। তাই নৌকার প্রার্থীকে বলবে, আপনি আমার মুরব্বী। হিংসাত্মক পথ ছেড়ে দিয়ে আসুন, একটি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি।
- ১রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ২চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৩দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ৬১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৭দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৮ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ৯লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ১০ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৯প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ১০সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান





পাঠকের মতামত