
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের অবস্থানের কথা জানিয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিএমপি জানায়, পুলিশ কখনোই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালা দিয়ে রাখেনি। বিএনপির নয়াপল্টনের কার্যালয়টি তালা দেন তাদেরই নিরাপত্তাকর্মী সোহাগ।
বিবৃতিতে বলা হয়, (বৃহস্পতিবার) ১১ জানুয়ারি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এর আগে গত ১০ জানুয়ারি রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চাবি ফেরত পেতে অনুরোধ করে ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি পাঠান। এ ছাড়া বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ তালা দিয়ে রেখেছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আগেও একাধিকবার বক্তব্য দিয়ে জানিয়েছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনোই তালা দিয়ে রাখেনি। তারপরও ডিএমপি বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুসারে জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর সমাবেশ শেষে বিএনপির প্রধান কার্যালয়ের নিরাপত্তা কর্মী সোহাগ বিএনপির প্রধান কার্যালয়ে রাত্রিযাপন করেন এবং পরে বিগত ২৯ অক্টোবর সকাল বেলা বিএনপির প্রধান কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করেন। এ সংক্রান্ত তথ্য প্রমাণ ডিএমপির কাছে সংরক্ষিত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রুহুল কবির রিজভীর বিএনপির অফিসে পুলিশের তালা দেওয়া সম্পর্কিত বক্তব্য এবং এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চাবি ফেরত চাওয়ার চিঠিটি যথাযথ নয় বলে প্রতীয়মান হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার কাছ থেকে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করে।
এম জি
- ১জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ৪‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৮এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৯বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ১০যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত