প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪ ১১:৫৫ এএম

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে কয়েকটি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলোর মথ্যে চারটি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১১টা পর্যন্ত চলে এই অবস্থা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ৩টা থেকে বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ৫টি যাত্রীবাহী প্লেন ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ৪টি চট্টগ্রাম ও ১টি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, সালাম এয়ারের মাস্কাট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর, দাম্মাম থেকে আসা ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হওয়ায় তারা চট্টগ্রাম চলে যায়।

এদিকে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৫টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

চলতি জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। মাসের শেষের দিকে বৃষ্টিপাতের কারণে শীত আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...