
কুষ্টিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আসিফ (২০) নামে এক কলেজ ছাত্র। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আসিফের ভাইও।
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ৩টার সময় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি খালপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আসিফ (২০) ও তার ভাই আকিব (২২) চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর গ্রামে তাদের চাচাতো বোনের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে তারা দুই ভাই বাড়িতে ফেরার পথে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের আইলচারা বল্লভপুর বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্টের কবলে পড়ে তারা।
পুলিশের সিগন্যাল দেওয়া সত্ত্বেও তাদের বহনকৃত মোটরসাইকেলের লাইসেন্স না থাকায় পালানোর চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আসিফ ও তার ভাই আকিব গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভাই আকিব।
প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন নামে এক ব্যক্তি জানান, হালসা ক্যাম্প পুলিশ আইলচারা বাক্স ব্রিজের কাছে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করছিল। এসময় আসিফ চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করছিল। পুলিশ তাদের পেছনে ধাওয়া দিলে পালানোর সময় দুর্ঘটনা কবলিত হয় আসিফ ও তার ভাই আকিব।
এ বিষয়ে চেকপোষ্টে দায়িত্বে থাকা হালসা ক্যাম্পের এএসআই শরীফুল জানান, নিহত আসিফকে ধাওয়া দেওয়া হয়নি। পালাতে গিয়ে তারা অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা কবলিত হন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মিরপুর উপজেলার হালসা এলাকায় পুলিশের চেকপোস্ট ছিল। চেকপোস্ট দেখে পালানোর সময় তাদের বহনকৃত মোটরসাইকেলের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত