
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আসন্ন রমজান মাসে টিসিবির মাধ্যমে এককোটি ফ্যামিলি কার্ডধারীদের পাঁচটি পণ্য দুই দফা ভুর্তুকি মূল্যে দেয়া হবে। রমজানকে কেন্দ্র করে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুত আছে। এসময় কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল না করার জন্য সকল ব্যবসায়ীদের আহবান জানান।
শনিবার (২৭ ডিসেম্বর) টাঙ্গাইলে নিজ নির্বাচনী এলাকা দেলদুয়ার ও নাগরপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পৃথক নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবি’র পণ্য আগে ট্রাকে করে বিক্রয় করা হতো। এখন ডিলারদের মাধ্যমে দেয়া হচ্ছে। কার্ডধারীরা ডিলারদের দোকান থেকে যাতে নিজেদের সুবিধামত সময়ে নিতে পারে শিগগিরই সে ব্যবস্থা নেয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আহসানুল ইসলাম টিটু বলেন, নাগরপুর-দেলদুয়ারবাসী নিকট আমি কৃতজ্ঞ এবং চিরঋণী। দুই উপজেলার মানুষ নির্বাচনে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এরপর প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী বানিয়েছেন। রাজনৈতিক জীবনে আমার আর চাওয়া পাওয়া নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন তার যথাযথ ভাবে পালন করাই এখন মূল লক্ষ্য।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পণ্যের দাম কমানোর কোনো ম্যাজিক নেই তবে একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে পারলে যেটাকে আমরা স্মার্ট বাজার ব্যবস্থাপনা বলছি। এটা করতে পারলে বাজারে পণ্য সরবরাহ বাড়বে এবং দ্রুততম সময়ের মধ্যে ভোক্তার নিকট ন্যায্যমূল্যে পৌঁছাবে। বাজারে দামের উপর প্রভাব পড়বে। আমদানিকারক এবং উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছানো নিরবিচ্ছিন্ন রাখা এখন মূল উদ্দেশ্য বলেও উল্লেখ করেন।
তিনি জানান, টাঙ্গাইলের ঐতিহ্য তাঁত শিল্পকে আরো এগিয়ে নিতে নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে এবছরের বর্ষপণ্য ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে আমরা একটি গ্রাম একটি পণ্য স্লোগান নিয়ে কাজ শুরু করেছি। এক্ষেত্রে টাঙ্গাইল জেলা বিশেষ করে দেলদুয়ারের শীতল পাটি এবং মৃৎশিল্প নিয়ে কাজ করতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
আহসানুল ইসলাম টিটু বলেন, দেশে ১৫ বছর ধরে উন্নয়ন ধারা অব্যাহত আছে কারণ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। দেলদুয়ার ও নাগরপুর উন্নয়ন চলমান কাজ সমাপ্ত এবং নতুন প্রকল্প নিয়ে স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরপুর ও দেলদুয়ার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।
এএ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৭বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত