প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৯:৫৭ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:৫০ পিএম

দ্বাদশ সংসদের আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

আ ফ ম রুহুল হককে সভাপতি করে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, নুরুজ্জামান আহমেদ, মো. আবুল কালাম আজাদ, শামীম শাহনেওয়াজ, সাহাদারা মান্নান, এডিএম শহিদুল ইসলাম, এনামুল হক বাবুল ও মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

রেজওয়ান আহাম্মদ তৌফিককে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আবু জাহের, শেখ সালাহ উদ্দিন, মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল কায়সার, মো. গোলাম ফারুক ও মুজিবুর রহমান।

এবিএম ফজলে করিম চৌধুরীকে সভাপতি করে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, এ কে এম শামীম ওসমান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মো. সাইফুল ইসলাম ও শফিকুর রহমান বাদশা।

জাহিদ মালেককে সভাপতি করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, নিজাম উদ্দিন হাজারী, মির্জা আজম, ইকবালুর রহিম, আলী আজগর, মাহবুব উর রহমান, মো. আব্দুস সবুর ও মো. ইয়াকুব আলী।

জিয়াউর রহমানকে সভাপতি করে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আলী আজগর, আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আবদুর রউফ ও ওমর ফারুক।

রমেশ চন্দ্র সেনকে সভাপতি করে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নজরুল ইসলাম, এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, নুরুন্নবী চৌধুরী, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, রনজিত চন্দ্র সরকার ও এবিএম রুহুল আমীন হাওলাদার।

মাহফুজুর রহমানকে সভাপতি করে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এম. আব্দুল লতিফ, গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, বেগম হাবিবুন নাহার ও আওলাদ হোসেন।

ইলিয়াস উদ্দিন মোল্লাহকে সভাপতি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- শেখ হেলাল উদ্দিন, মোতাহার হোসেন, মো. রশীদুজ্জামান, সালাহ উদ্দিন মিয়াজী, মজিবুর রহমান মজনু, রেজওয়ান আহাম্মদ তৌফিক ও আবদুল হাফিজ মল্লিক।

এম এ মান্নানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম, রফিকুল ইসলাম, ড. বীরেন শিকদার, মো. আব্দুর রাজ্জাক, সাইফুজ্জামান চৌধুরী, মো. আব্দুস সবুর ও এ কে এম মোস্তাফিজুর রহমান।

আ হ ম মুস্তফা কামালকে সভাপতি করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, টিপু মুনশি, এম এ মান্নান, এ কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, আবুল কালাম আজাদ ও এ কে এম শামীম ওসমা

শেয়ার

পাঠকের মতামত

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর, স্বনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি ...

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের ...

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি ...

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’ উদ্বোধন ...

পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব

রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি সংবিধান রক্ষা করেছি, আমি কোনো ...

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য ...