
কর্মক্ষেত্রে নিজেকে পেশাদার হিসেবে উপস্থাপন করা জরুরি। এই প্রচেষ্টা শুরুর দিন থেকেই রাখতে পারলে ভালো। বিশেষজ্ঞরা বলেন মানুষ প্রায় সময় তাদের সাথে দেখা করার কয়েক সেকেন্ডের মধ্যে অন্যদের সম্পর্কে ইমপ্রেশন তৈরি করে। কর্মক্ষেত্রে আরও কিছু বিষয় আছে যেগুলো মানতে হবে।
নিজেকে পেশাদার হিসাবে উপস্থাপন করুন: শুরুতেই নিজেকে পেশাদার হিসাবে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ। এজন্য আপনার শরীরের ভাষা সম্পর্কে সচেতন থাকুন। একটি ভালো নিয়ম হচ্ছে সোজা দাঁড়ানো, চোখের যোগাযোগ বজায় রাখা এবং মুখে হাসি রাখা! কর্মক্ষেত্রের ড্রেস কোড এবং অফিসের নীতিগুলো আগে থেকেই জেনে নিন। প্রথমেই কর্মক্ষেত্রের মান, নীতি এবং পদ্ধতিগুলো বোঝা কঠিন হতে পারে। আপনি যদি একটি বড় প্রতিষ্ঠানে থাকেন, আপনাকে মানবসম্পদ বিভাগ থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো মেনে চলুন। ছোট কর্মক্ষেত্রে শুরুতেই বিস্তারিত নির্দেশনা নাও পেতে পারেন। সেক্ষেত্রে অন্যদের পর্যবেক্ষণ এবং প্রয়োজনে আপনার সহকর্মীদেরকে প্রশ্ন করতে পারেন। সব থেকে ভালো উপায় হচ্ছে অন্যদের পর্যবেক্ষণ করা। যা আপনাকে বুঝতে সাহায্য করতে পারে যে- কোনটি উপযুক্ত এবং কোনটি নয়।
গসিপ এড়িয়ে চলুন: কর্মক্ষেত্রে এক সহকর্মীর কাছে অন্য সহকর্মী সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না। এর জন্য আপনি কীভাবে আপনার বস, সহকর্মী এবং অধস্তনদের সঙ্গে যোগাযোগ করবেন সে সম্পর্কে চিন্তাভাবনা করুন।
যোগাযোগ বজায় রাখুন: যোগাযোগ কর্মক্ষেত্রের শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। কথোপকথনে আপনার সহকর্মীদের সাথে কীভাবে যোগাযোগ করেন সে সম্পর্কে সচেতন হন। অফিসিয়াল ইমেলের ক্ষেত্রে, নিশ্চিত করুন সেটি স্পষ্ট এবং বানান ত্রুটিমুক্ত। মনে রাখবেন, ইমেল হল যেকোনো কথোপকথনের স্থায়ী রেকর্ড।
ব্যক্তিত্বপূর্ণ তবুও পেশাদার হন: আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প করতে যদি ভালো লাগে, তবে আপনি কী বলছেন, কতটুকু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার কর্মস্থলের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।
বিএইচ
- ১রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ২পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৩রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৪দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ৫কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ৬লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৭বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৭রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৮এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৯মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ১০ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার





পাঠকের মতামত