
তথ্যপ্রযুক্তি ও অবকাঠামো খাতের উন্নয়নে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের জন্য আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে সফররত আর্মেনিয়ার অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী নারেক তেরিয়ানের নেতৃত্বাধীন ৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে ডিসিসিআই’র পরিচালনা পর্ষদের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক আলোচনা সভা হয়।
সভায় আর্মেনিয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশি প্রকৌশলী ও নির্মাণকর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। এ খাতে আমাদের প্রচুর দক্ষ জনবল রয়েছে। যারা আর্মেনিয়ার অবকাঠামো খাতের উন্নয়নে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগতে সক্ষম।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ তরুণ জনশক্তি তৈরি করছে। আর্মেনিয়ার উদ্যোক্তাদের এখাতে বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানাই।
ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী থাকায় একটি বৃহৎ ভোক্তাশ্রেণি রয়েছে, বিষয়টি বিবেচনায় নিয়ে আর্মেনিয়ার উদ্যোক্তারা এদেশে বিনিয়োগে এগিয়ে আসতে পারেন।
আর্মেনিয়ার উপমন্ত্রী নারেক তেরিয়ান বলেন, আর্মেনিয়া সরকার তাদের অবকাঠামো খাতের উন্নয়নের লক্ষ্যে, বিশেষ করে প্রকৌশলী, স্থপতি ও দক্ষ নির্মাণ কর্মী প্রয়োজন। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতেও তার দেশে দক্ষ জনবল প্রয়োজন এবং এখাতে বাংলাদেশের তরুণদের প্রচুর সম্ভাবনা রয়েছে।
আর্মেনিয়ার উপমন্ত্রী আরও জানান, সিআইএস (কমনওয়েলথ ইন্ডিপেনডেন্ট স্টেটস), ভিয়েতনাম, সিঙ্গাপুর ও সার্বিয়ার সঙ্গে তার দেশের এফটিএ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সেপা চুক্তি রয়েছে, যে সুযোগ গ্রহণ করে বাংলাদেশের উদ্যোক্তারা হাইটেক ও তথ্যপ্রযুক্তি, স্মার্ট এগ্রিকালচার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, টেক্সটাইল, পাদুকা এবং ওষুধ প্রভৃতি খাতে আর্মেনিয়ায় বিনিয়োগে এগিয়ে আসতে পারে।
এসময় ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলীসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।
এএ
- ১সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৭ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত