প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৬:৪৫ পিএম

রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সিলেটের এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক খেলাপী ও অবলোপনকৃত ঋণ হতে আদায়, রেমিট্যান্স প্রবাহ ও গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক শৃংখলা বাজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। তিনি রূপালী ব্যাংককে ডিজিটালি একটি মডেল ব্যাংক হিসেবে গড়ে তুলতে কাজ করছেন বলেও সম্মেলনে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান। এ সময় সিলেট বিভাগের জিএম কমল ভট্রাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...