
মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’।‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’ জানায়, আগামী ৯ এপ্রিল চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে ১০ এপ্রিল রমযানের ঈদ হতে পারে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, বুধবার (১০ এপ্রিল) ঈদ হতে পারে। অর্থাৎ এবার মুসল্লিরা ৩০টি রোজা রাখবেন।
কাকতালীয়ভাবে শাহিওয়াল বা ঈদের চাঁদের জন্মের দিন আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ হবে। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের উদয় হওয়ার অর্থ এর পরের দিন বেশিরভাগ ইসলামিক দেশে সূর্যাস্তের পর চাঁদ দেখা যাবে।
মধ্যপ্রাচ্যে যদি ১০ এপ্রিল ঈদ হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আগামী ১১ এপ্রিল ঈদ পালিত হবে।
গত ১০ মার্চ রাতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের পশ্চিম গগনে দেখা যায় পবিত্র রমজান মাসের চাঁদ। এরপরের দিন থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস। পরের দিন ১১ মার্চ রাতে বাংলাদেশেও দেখা যায় রমজানের চাঁদ।
যদিও জ্যোতির্বিদরা ধারণা করেছিলেন, মধ্যপ্রাচ্যে প্রথম রোজা হবে ১২ মার্চ থেকে। কিন্তু তাদের সেসব ধারণা ভুল প্রমাণিত হয় এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে চাঁদ দেখা যায়।
বিএইচ
- ১
- ২চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৩এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৪আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৫সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৬সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৭নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৮নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৯জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ১০মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা





পাঠকের মতামত