প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪ ৩:২৭ পিএম

সাভার (ঢাকা) প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা সিমা আক্তার (২৭) নামের পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্টারলিং পোশাক কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিমা আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার মৃত আবু বক্কর সিদ্দিক ভুঁইয়ার মেয়ে। তিনি স্টাইলিং পোশাক কারখানার নতুন ভবনের ২২ নম্বর লাইনে কাজ করতেন বলে জানা যায়। হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে কারখানা ছুটি শেষে সড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন সিমা। এসময় নামবিহীন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সীমা আক্তারকে চাপা দেয়। এতে সিমা আক্তার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...