
তালুকদার রাসেল, স্টাফ রিপোর্টার, পাবনা:
ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে পাবনার ঈদ বাজারের কেনাকাটা। ফুটপাত থেকে শুরু করে বিপনীবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। তবে, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের। সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে হিমশিম অবস্থা মধ্য ও নিম্নআয়ের মানুষের। তবে বেচাকেনা ভাল ও দাম হাতের নাগালে দাবি ব্যবসায়ীদের।
দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদের আনন্দ পেতে পরিবারের সদস্যদের নতুন পোশাক না হলেই যেন নয়। তাইতো রোজার শেষ মুহূর্তে জমে উঠেছে পাবনার বিপণীবিতানগুলো।
পাবনা শহরের রবিউল মার্কেট, নিউ মার্কেট, খান বাহাদুর শপিং মল, হুমায়রা মার্কেট, এআর প্লাজা, সেঞ্চুরি প্লাজাসহ বিভিন্ন মার্কেটের বিপনীবিতানে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। পছন্দের পোশাক কিনতে মার্কেটে মার্কেটে ঘুরে বিভিন্ন বয়সী ক্রেতা।
তবে পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, দাম সাধ্যের মধ্যে আছে। অনেকের দাবি, দাম এবার বেশি। সাধ আর সাধ্যের সমন্বয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত মানুষ।
বাবা-মায়ের সঙ্গে কেনাকাটা করতে এসে খুশি শিশুরাও। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের ভরসা হকার্স মার্কেট ও ফুটপাতের দোকান। অভিজাত মার্কেট থেকে দামে কম হওয়ায় সেখানেই স্বস্তি খুঁজছেন সাধারণ মানুষ।
বিক্রেতারা জানান, চলতি বছর মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে আলিয়া কাট, নায়রা, আর পাকিস্তানি ড্রেস। আর পুরুষের পছন্দ পাঞ্জাবী। সবমিলিয়ে দামও এবার সাধ্যের মধ্যে, বেচাকেনাও ভাল বলে দাবি তাদের।
ঈদের বাজারে কেনাকাটায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপণিবিতান ও আর্থিক প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাকেনা দ্বিগুণ হওয়ায় বিক্রেতাদের মুখে হাসি। তবে অনেক ক্রেতারাই বলছেন দাম তাদের সাধ্যের মধ্যে নেই, তবে বিক্রেতাদের দাবি ক্রেতাদের সাধ্যের মধ্যে ও ন্যায্যমূল্যে বিক্রি করছেন তারা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ঈদ বাজারে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপণিবিতান এবং আর্থিক প্রতিষ্ঠানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এআরএস
- ১রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৪৯ জন গ্রেফতার
- ২লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়
- ৩সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৪বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু
- ৫মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা
- ৬রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ
- ৭চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ১০সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৫চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৮যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত