প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ ২:১২ পিএম

ফেনী প্রতিনিধি:

বিএনপির চলমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিগত দিনে রাজপথে সক্রিয় থেকে গুম-খুন ও নির্যাতনের শিকার ফেনী জেলা যুবদলের ২৯ নেতাকর্মীর পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে  ঈদ উপহার প্রদান করা হয়েছে।

গত শনিবার বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, সহ সভাপতি বেলাল হোসেন ভিপি বেলাল, হাসানুজ্জামান শাহদাত, গিয়াস খন্দকার, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, বেলাল হোসাইন, দপ্তর সম্পাদক আল ইমরান, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাসুদ প্রমুখ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ গুম-খুন ও নির্যাতনের শিকার ফেনী জেলা যুবদলের ২৯ নেতাকর্মীর পরিবারের সদস্যদের হাতে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার তুলে দেন।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...