প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪ ৭:৫৯ পিএম , আপডেট: এপ্রিল ২৫, ২০২৪ ১০:০১ এএম

অর্থ ও বাণিজ্য ডেস্ক: বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) গোটা বিশ্বে প্রযুক্তি জায়ান্টগুলোর আয় বেড়েছে। ফলে বিশ্বব্যাপী পুঁজিবাজারে প্রাণ সঞ্চার ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বাজারে নতুন মডেল আনার প্রতিশ্রুতি দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এই খবরে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিটির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। দেশটির অন্যান্য টেক জায়ান্টেরও আয় বেড়েছে। এশিয়ায় প্রযুক্তি খাতের শেয়ারদর ঊর্ধ্বমুখী হয়েছে। ইউরোপের মার্কেটেও একই চিত্র দেখা গেছে।

যার সার্বিক প্রভাব পড়েছে সারা বিশ্বের পুঁজিবাজারে। এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে ইউরোপের ব্রড স্টোকস ৬০০ সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ওয়াফার মেকার এএসএম ইন্টারন্যাশনালের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।

ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান রোচের শেয়ার দরও ঊর্ধ্বগামী হয়েছে। একই দিনে নাসডাকের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশ। তবে বিলাস দ্রব্য তৈরিকারক প্রতিষ্ঠান কেরিংয়ের শেয়ারের দরপতন ঘটেছে। ২০১৭ সালের পর যা সর্বনিম্ন।

লোমবার্ড ওডিয়েরের প্রধান অর্থনীতিবিদ স্যামি ছার বলেন, চলতি সপ্তাহে সারা বিশ্বে শেয়ারবাজারে আয় ঊর্ধ্বগামী হয়েছে। কারণ, এসময়ে ভূ-রাজনৈতিক সংকট কিছুটা হলেও এড়িয়ে যাওয়া গেছে। গত দুই সপ্তাহে স্টোক মার্কেটে যা নেতিবাচক প্রভাব ফেলেছিল।

গত শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২৩১৭ ডলার। সেই এখন পর্যন্ত নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমেছে ৪ শতাংশেরও বেশি। এসময়ে প্রযুক্তি জায়ান্ট মেটা প্লাটফর্ম, অ্যালফাবেট (গুগল) এবং মাইক্রোসফটের বাজারে সুবাতাস লেগেছে। সেগুলোরও আয় বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ...

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...