
লা লিগায় এক হতাশাময় রাত কাটাল রিয়াল মাদ্রিদ। বদলি হিসেবে নামা ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে কোনমতে হার এড়াল চ্যাম্পিয়নরা। নয়তো রিয়াল সোসিয়দের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হতো রিয়াল মাদ্রিদকে।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে সোমবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে পোর্তুর গোলে পিছিয়ে পড়া রিয়াল বড় বাঁচা বেঁচেছে ভিনিসিয়াস জুনিয়রের শেষের ঝলকে।
তবে হার এড়ালেও শিরোপা দৌড়ে এটা রিয়ালের জন্য বড় ধাক্কাই। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে জিনেদিন জিদানের দল।
২৪ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৫৮, এক ম্যাচ বেশি খেলে রিয়ালের এখন ৫৩। ২৫ ম্যাচে তাদেরই সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সেলোনা আছে দুই নম্বরে।
রিয়ালের ভাগ্য খারাপই বলতে হয়। ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেও সাফল্যের দেখা পাচ্ছিল না। এর মধ্যে প্রথমার্ধেই দুইবার বারে আটকে যায় গোলের সম্ভাবনা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় উল্টো পোর্তোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় সোসিয়েদাদ।
কিছুক্ষণ পরই টনি ক্রসের বাঁকানো শটে সমতায় ফেরার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সে শট। তবে হারের শঙ্কায় পড়ে যাওয়ার রিয়ালকে শেষ মুহূর্তে উদ্ধার করেছেন বদলি হিসেবে নামা ভিনিসিয়াস জুনিয়র। ৮৯ মিনিটে ভাসকেসের পাস থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
- ১শ্রীপুরে কৃষক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৪ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৫জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- ৬জুলাইয়ের বীরদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
- ৭চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’
- ৮দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৯জবিতে ছাত্রদলের হামলার শিকার প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস
- ১০শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৭৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৮মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৯সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে





পাঠকের মতামত