
চলতি বছর দু’বার সুদের হার কমাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আগামী সেপ্টেম্বর থেকে যা শুরু হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে অধিকাংশ অর্থনীতিবিদ এই অভিমত দিয়েছেন।
ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রত্যাশা অনুযায়ী এখনও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। অধিকন্তু নানা পণ্যদ্রব্যের দাম বাড়তি রয়েছে। ফলে চলমান বছরে ফেডের সুদের হার কমানো নিয়ে সন্দেহ রয়েছে।
তবে মার্কিন সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ফেডের পরবর্তী পদক্ষেপ হবে সুদের হার হ্রাস করা। তাই আশাবাদী অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ মনে করেন, আগামী সেপ্টেম্বরেই সুদের হার কমাবে ফেড। ৫ থেকে ৫ দশমিক ২৫ শতাংশের মধ্যে তা রাখতে পারে তারা।
এফএইচএন ফিন্যান্সিয়ালের প্রধান অর্থনীবিদ ক্রিস লো প্রত্যাশা করেন, ২০২৪ সালেই দুইবার সুদের হার কমাবে ফেড। প্রথমবার সেপ্টেম্বরে, দ্বিতীয়বার নভেম্বরে।
গত মার্চে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছিল। বিদায়ী এপ্রিলেও তা ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, সবেশেষ মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে শূন্য দশমিক ৪ শতাংশ।
এমনটি হলে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা কমে। তবু আশায় বুক বাঁধছেন বিশেষজ্ঞরা। কারণ, এটা হ্রাস করা প্রবণতা তৈরি হয়েছে।
ফেডের লক্ষ্য, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনা। যেটা এখন রয়েছে প্রায় ৩ শতাংশের কাছাকাছি। এই পরিস্থিতিতে ফেডের নীতি-নির্ধারকরা মুদ্রানীতি নবমনীয় করে কিনা-সেটাই দেখার অপেক্ষা।
- ১প্রাইম ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ২বার্জার পেইন্টসের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪বাটা সু’র বোর্ড সভা ২৭ জুলাই
- ৫ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
- ৬এনআরবি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিজেপির তীব্র বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৫এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার





পাঠকের মতামত