
গাজীপুরে দরজা খুলতে দেরি হওয়ায় চীনা নাগরিকের মাথায় আঘাত করে আহত করার পর ওই বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির মালিক ও ভাড়াটিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ-বেঁধে স্বর্ণালংকার, নগদ ৮ লাখ টাকা ও মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
এসময় ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় ভাড়াটিয়া চীনা নাগরিকের মাথায় আঘাত করে আহত করে। তবে আহত ওই চীনা নাগরিকের নাম জানা যায়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গত সোমবার (১৩ মে) রাত ১টায় গাজীপুর মহানগরীর কাশিমপুর (মাধবপুরে) মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক মিয়ন বলেন, রাতে ৭ থেকে ৮ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ-বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়। পরে ডাকাতেরা বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকা চীনা নাগরিকের রুমে নিয়ে যায়। দরজায় খুলতে দেরি হওয়ায় লক ভেঙে ঘরে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতেরা চীনা নাগরিকের মাথায় আঘাত করে তাকে আহত করে। ডাকাতরা ঘরের আসবাবপত্র এলোমেলো করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ঘটনার পর সকালেই জিএমপি’র উপ-কমিশনারসহ গোয়েন্দা (ডিবির) বিভাগের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় আহত চীনা নাগরিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
প্রসঙ্গত, গত ৫ মে গভীর রাতে একদল ডাকাত গাজীপুর মহানগরীর কাশিমপুর (সারদাগঞ্জ) এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতেরা বাড়ির লোকদের জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এ ডাকাতির ঘটনায় ১০ দিন না পেরুতেই আবার ডাকাতি হওয়ায় স্থানীয় বাড়ির মালেকেরা ডাকাত আতঙ্কে রয়েছে বলে জানান তারা।
এআরএস
- ১মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান
- ২চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৩রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৪মাগুরায় শিশু ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
- ৫ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার
- ৬গাজীপুরে ২ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
- ৭বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে
- ৮দর পতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ৯দর বৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ১বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৪মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৫টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৬সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১০প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন





পাঠকের মতামত