
গাজীপুরে দুই সন্তানের জননীকে (৪৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রাসেল ভূঁইয়া (৩৮) এক যুবকের বিরুদ্ধে। ব্যর্থ হয়ে অভিযুক্ত যুবক গৃহবধূকে শ্লীলতাহানী ও মারধর করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাড়ীর উঠানে দাঁড়িয়ে থাকা ওই যুবকসহ অন্যান্য সহযোগীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্তরা হলো জেলার জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকার রাসেল ভূঁইয়া (৩৮), সালাউদ্দিন ভূঁইয়া (৪০) এবং রাসেল মিয়া (৩২) সহ তাদের ৫জন সহযোগী। ভুক্তভোগী গৃহবধূকে একই থানার ভবানীপুর (বেগমপুর) গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী গৃহবধূ জানায়, প্রধান অভিযুক্ত রাসেল ভূঁইয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় আমার বাড়ীতে এসে আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে বিভিন্ন সময় আমার ক্ষতি করার হুমকি দেয়। গত ১৭ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭ টার দিকে আমি নিজ বাড়ীতে একা সাংসারিক কাজ করছিলাম। ওই সময় বাড়ীতে অন্য কোন লোকজন ছিল না। প্রধান অভিযুক্ত রাসেল ভূঁইয়া ও তার সহযোগী রাসেল মিয়া আমার বসত বাড়ীতে আসে। রাসেল ভূঁইয়া আমার ঘরে অনধিকার প্রবেশ করে আবারো আমাকে কু-প্রস্তাব দেয়। এ সময় তার সহযোগী বাড়ীর উঠানে দাঁড়িয়েছিল। তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে রাসেল ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে ধর্ষণের উদ্দেশ্যে আমাকে ঝাপটে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে আমাকে মারধর করে কাপড় চোপড় টেনেহেঁচড়ে বিবস্ত্র করে এবং শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানী ঘটায়। এসময় তার আরো ৫ জন অজ্ঞাত সহযোগী বসত ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে পয়ে এক লাখ টাকার ক্ষতি করে। তারা নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। তাদের এসব কর্মকান্ডের খবর পেয়ে আমার দুই ছেলে সাইদুর (২৮) ও ফাইজুল (২৬) বাড়ীতে আসলে অভিযুক্তরা তাদেরকেও মারধর করে ভয়ভীতি দেখায়।
থানায় লিখিত অভিযোগে তিনি আরো উল্লেখ করেন অভিযুক্তরা আমার বসত বাড়ির পাশে বড় ছেলে সাইদুরের ভাড়া বাসার তালা ভেঙ্গে মুরগীর ব্যবসার ক্যাশ নগদ দেড় লাখ টাকা, তার স্ত্রীর দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, জাতীয় পরিচয় পত্র এবং ব্যাংক কার্ডসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে তারা আমার স্বামী, দুই ছেলেসহ আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
প্রধান অভিযুক্ত রাসেল ভূঁইয়ার মুঠোফোনে (০১৭১১৫১১৬৬৫) একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় এসব বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আসামী ধরার জন্য অভিযানে রয়েছেন জানিয়ে পরে কথা বলার পরামর্শ দিয়ে মুঠোফোনের লাইন কেটে দেন।
এনজে
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৮চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৯তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ১০পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত