
স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে স্লোভেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এক সংবাদ সম্মেলনে রবার্ট গোলব বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া সরকার। এখন এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার এই বিষয়ে সেখানে ভোটাভুটি হবে।
তবে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, আমি আশা করি, স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট।
গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে।
একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। সেই সঙ্গে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ইতোমধ্যে জাতিসংঘের ১৯৪টি দেশের মধ্যে ১৫৬ দেশ এই সিদ্ধান্ত নিয়েছে। দিন যত যাচ্ছে, ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন তত বৃদ্ধি পাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হন। এছাড়া দেশটি থেকে প্রায় ২৫৯ ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসেন হামাস যোদ্ধারা।
সেদিন থেকেই উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাতে এখন পর্যন্ত অন্তত ৩৬ হাজার ২২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৮২ হাজার মানুষ। এর মধ্যে নারী ও শিশু রয়েছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত