প্রকাশিত: জুন ৬, ২০২৪ ১০:৪২ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবি জয়’ গুলিতে আয়াশ রহমান ইজাজ (২৩) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের কলেজ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইজাজ ওই এলাকার আমিন মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বিজয়ী হয়। এই খবরে কলেজপাড়ায় বের হওয়া আনন্দ মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে সড়কে দাঁড়িয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা। এর মধ্যে হাসান আল ফারাবী জয় মিছিলে হঠাৎ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। তার ছোড়া গুলি মিছিলে থাকা আয়াশ রহমান ইজাজের মাথায় বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুলিশ অভিযুক্তদের আটক ও ব্যবহার করা আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, এ ঘটনার পর বুধবার (৫ জুন) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে হাসান আল ফারাবী জয় (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...