
দীর্ঘ ৩৬ দিনের বন্ধের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (৯ জুন) থেকে চলবে প্রশাসনিক কার্যক্রম এবং ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ২৩ জুন থেকে চলবে শ্রেণি কার্যক্রম।
বুধবার (৫ জুন) অনুষ্ঠিত ৯৫তম জরুরি সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।
উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, ‘আগামী রোববার থেকে সকল অফিস কার্যক্রম চলবে। যেহেতু শিক্ষার্থীরা অনেকেই বাড়ি চলে গেছে তাই এই সপ্তাহে শ্রেণি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। আগামী ২৩ জুন থেকে শ্রেণি কার্যক্রম চালু হবে।’
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান বলেন, ‘আমাদের চলমান যে আন্দোলন সে আন্দোলনের দাবি-দাওয়া কতটুকু মেনে নেওয়া হয়েছে সে বিষয় সিন্ডিকেটের লিখিত প্রতিবেদন পেলে জানতে পারবো। তারপর আমরা কার্যনির্বাহী কমিটির সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।’
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা থেকে জানা যায়, ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে অফিস ছুটি হবে আগামী ১৩ জুন। এই ছুটি শেষ হবে ২০ জুন।
এর আগে গত ১৩ ও ১৪ মার্চ সাত দফা দাবিতে ক্লাস বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এরপর দ্বিতীয় দফায় ১৯ মার্চ থেকে ২৭ মার্চ ক্লাস বর্জন করে শিক্ষক সমিতি। তৃতীয় দফায় ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আবারো ক্লাস বর্জন করে। সর্বশেষ ২৯ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা করে শিক্ষক সমিতি। উদ্ভূত পরিস্থিতি সহনীয় করতে গত ৩০ এপ্রিল সিন্ডিকেটের ৯৩ তম সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
এআরএস
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত