
স্বর্ণ কেনার পরিমাণ অনুযায়ী সারা বিশ্বে শীর্ষে থাকা তিন দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে চীন। স্বর্ণ বাণিজ্যের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ বিবৃতি অনুযায়ী, গত মে মাসে একক দেশ হিসেবে চীন ২৫ কোটি ৩০ লাখ ডলার মূল্যের স্বর্ণ ক্রয় করে। এদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইয়োরোপের দেশ সুইজারল্যান্ড এবং এশিয়ার আরেক দেশ ভারত রয়েছে তৃতীয় স্থানে।
ডব্লিউজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, একক দেশ হিসেবে গত মে মাসে ৮ কোটি ৬৫ লাখ ডলার মূল্যের সোনা কিনেছে ভারত। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।
ডব্লিউজিসি আরো জানিয়েছে, গেলো মাসে স্বর্ণ কেনার প্রবণতা বেশি দেখা গেছে এশিয়া এবং ইউরোপ মহাদেশে। অন্যদিকে উত্তর আমেরিকা ও বাদবাকি অঞ্চলে ক্রয়ের প্রবণতা কমে খানিকটা বৃদ্ধি পেয়েছে সোনা বিক্রির হার।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামও বেড়েছে মে মাসে। প্রতি আউন্স (২৮ দশমিক ৩৭ গ্রাম) সোনা এই মাসে বিক্রি হয়েছে ২ হাজার ৩৪৮ ডলারে (২ লাখ ৭৫ হাজার ৪০৭ টাকা), যা আগের মাস এপ্রিলের তুলনায় শতকরা ২ শতাংশ বেশি।
করোনা মহামারি এবং ডলারের মানের ওঠানামার কারণে অর্থনীতি স্থিতিশীল রাখতে সোনা ক্রয়ের দিকে ঝুঁকছে বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলো। গত বছরের নভেম্বর থেকে কয়েক দফায় মূল্যবৃদ্ধি সত্ত্বেও স্বর্ণের বাজারে চাঙ্গাভাব পরিলক্ষিত হচ্ছে।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত