
একুশ শতকে প্রযুক্তির উন্নয়নের ছোড়া দুনিয়াজুড়ে। বর্তমান সময়ের বড় চমক হলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই এআই নিয়ে চলছে বিস্তর গবেষণা। এরই ধারাবাহিকতায় চীনে চালু হয়েছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত হাসপাতাল।
দেশটির সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই ‘এজেন্ট হাসপাতাল’টি চালু করে। ভার্চুয়াল এ হাসপাতালটিতে ১৪ জন এআই ডাক্তার আছে। চারজন এআই নার্সও রয়েছে। এগুলোকে বিশেষ লার্জ ল্যাংগুয়েজ মডেলে তৈরি করা হয়েছে।
গবেষকদের দাবি, এই এআই চিকিৎসকরা কয়েক দিনেই ১০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দিতে পারে। এই চিকিৎসা দিতে মানব চিকিৎসকদের কমপক্ষে দুই বছর লাগবে। এআই ডাক্তাররা মার্কিন মেডিকেল লাইসেন্সিং পরীক্ষার মেডকিউএ ডেটাসেটে ৯৩.০৬ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে।
তাই গবেষকদের দাবি, এআই ডাক্তাররা চিকিৎসা প্রশ্নগুলো বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে পারদর্শী। ফলে এরা রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তাদের সম্ভাব্য কার্যকারিতা প্রমাণ করেছে।
গত বছর যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার চোখের স্ক্যানগুলো মানুষের লক্ষণ দেখা দেওয়ার আগেই পারকিনসন রোগ শনাক্ত করতে পারে। আরওও বিভিন্ন রোগের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে এআই।
এএন
- ১বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ২শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৫জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৬বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৭টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৮বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৯ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১০স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত