
হঠাৎ করেই পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশ কিছু বীমা কোম্পানির শেয়ারের দামে ধস নেমেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় শীর্ষ ১০টি স্থানের ১০টিই দখল করেছে বীমা খাতের কোম্পানি। অবশ্য এমন দরপতনের আগে এ বীমা কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছিল।
গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করে পাইওনিয়ার ইনস্যুরেন্স। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ারের দাম ১৮ দশমিক ৪২ শতাংশ পতন হয়েছে। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১৩ টাকা ৩০ পয়সা। এই দরপতনের আগে ১২ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত টানা বাড়ে কোম্পানিটির শেয়ার দাম। এতে এক মাসে প্রতিটি শেয়ারের দাম বাড়ে ৪২ টাকা ৫০ পয়সা বা ১৪৩ শতাংশ।
দাম কমার তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করেছে গ্লোবাল ইনস্যুরেন্স। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৪ টাকা বা ১৬ দশমিক ৩৯ শতাংশ। এই দরপতনের আগে ২ জুলাই থেকে কোম্পানিটির শেয়ার দাম গত সপ্তাহের প্রথম কার্যদিবস পর্যন্ত টানা বাড়ে। এতে ১৪ টাকা ১০ পয়সা থেকে কোম্পানিটির শেয়ারের দাম ২৪ টাকা ৬০ পয়সায় ওঠে। এ হিসাবে দরতপনের আগে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে ১০ টাকা ৫০ পয়সা বা ৭৪ শতাংশ।
দাম কমার তালিকায় পরের স্থানে রয়েছে ইউনাইটেড ইনস্যুরেন্স। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮ টাকা ৩০ পয়সা বা ১৫ দশমিক ২৬ শতাংশ। এই দরপতনের আগে এ কোম্পানিটির শেয়ার দামে বড় অঙ্কে বাড়ে। ১৯ জুলাই ৩৫ টাকা ৭০ পয়সা থেকে টানা বেড়ে এই বীমা কোম্পানিটির শেয়ার দাম ৩ আগস্ট ৫৬ টাকা ৪০ পয়সায় ওঠে। অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম বাড়ে ২০ টাকা ৭০ পয়সা বা ৫৮ শতাংশ।
দাম কমার তালিকায় চতুর্থ স্থানে থাকা নিটল ইনস্যুরেন্সের শেয়ার দাম গত সপ্তাহজুড়ে কমেছে ৬ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ৫৭ শতাংশ। এই দরতপনের আগে ১২ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার দাম টানা বাড়ে। এতে ২১ টাকা ৮০ পয়সা থেকে কোম্পানিটির শেয়ার দাম ৪৪ টাকা ৬০ পয়সায় ওঠে। এ হিসাবে প্রতিটি শেয়ারের দাম বাড়ে ২২ টাকা ৮০ পয়সা বা ১০৫ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- জনতা ইনস্যুরেন্সের ১৩ দশমিক ১৯ শতাংশ, পিপলস ইনস্যুরেন্সের ১১ দশমিক ৮০ শতাংশ, প্রগতী ইনস্যুরেন্সের ১১ দশমিক ৭৫ শতাংশ, প্রভাতী ইনস্যুরেন্সের ১১ দশমিক ৬৩ শতাংশ, পূরবী জেনারেল ইনস্যুরেন্সের ১১ দশমিক ৫৬ শতাংশ এবং রূপালী লাইফ ইনস্যুরেন্সের ১১ দশমিক ৪২ শতাংশ দাম কমেছে। এই দরপতনের আগে এ কোম্পানিগুলোর শেয়ার দামও বেশ বাড়ে।
- ১এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ২ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৩যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৪দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৫জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৬লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৭আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৮আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৯পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ১০মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই





পাঠকের মতামত