প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪ ১১:১৫ এএম , আপডেট: জুলাই ১৮, ২০২৪ ১১:১৮ এএম

বুধবার রাজধানীর যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলেছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) অধিনায়ক (সিও) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানার সামনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সুন্দরভাবে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা বিভিন্ন গলি থেকে এসে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি। পরিস্থিতি আরও খারাপ হলেও আমাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা আছে।

তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত জনবল আছে। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। জানমালের নিরাপত্তার স্বার্থে যেসব লোক রাস্তায় এসেছে তারা যেন রাস্তা ছেড়ে দেয়।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ...

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ...

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের ...