
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হবে কিনা-এ ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।
সোমবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ২৫টি মন্ত্রণালয়ের, বেশ কয়েকজন জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা বৈঠক করেন।
এরপর সচিবালয়ে এসে ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।
এসময় ১৫ আগস্টেন বন্ধের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হবে কিনা-এ ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি।
মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, সব মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিক করার নির্দেশ রয়েছে। এছাড়াও সচিবদের সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, প্রশাসনে বঞ্চিতদের দ্রুত পদোন্নতি দেয়ার ব্যবস্থা করা হবে এমনটাও বলেছেন প্রধান উপদেষ্টা। নির্দেশ পেলেই বড় ধরনের রদবদল হবে।
এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করেন। পরে সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয় সচিবদের সঙ্গে বৈঠক। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সচিবরা বেরিয়ে যান। তবে তখন কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
বিএইচ
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৭অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৮কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত