
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রাজনীতিমুক্ত ক্যাম্পাস গঠনে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) সাড়ে ১২টার দিকে বিশ্বদ্যিালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা পূবালি ব্যাংকের সম্মুখে জমায়েত হতে শুরু করে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে । মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কামাল রজ্ঞিত মার্কেট হয়ে বিভিন্ন অনুষদের করিডোর প্রদক্ষিণ করে আব্দুল জব্বারের মোড়ে এসে শেষ হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা, `শিক্ষা-রাজনীতি, এক সাথে চলবে না,’ ‘রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে চলবে না,’ ‘এক দফা এক দাবি, রাজনীতিমুক্ত বাকৃবি,’ স্লোগানসহ রাজনীতি বন্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।
মিছিল পরবর্তী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাকৃবি সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস গঠনে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় মো রাশেদুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রের সাথে মিল রেখে আমরা কর্মসূচি চালিয়ে যাব। যতদিন না পর্যন্ত ক্যাম্পাসে রাজনীতি বন্ধ হচ্ছে আমরা রাজপথে থাকব। ক্যাম্পাসে রাজনীতি বন্ধ শুধুমাত্র আপনার আমার উপকারে স্বার্থে নয়, পরবর্তী আমাদের যে ছোট ভাই বোনেরা আসবে তাঁরাও উপকৃত হবে। আমরা কেউ চাই না তাঁদের উপর অত্যাচার করে সুন্দর ভবিষ্যৎ নষ্ট করা হোক।
এসকে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত