
চার দফা দাবিতে সারা দেশে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই দাবির সাথে সংহতি জানিয়ে সকল অপচেষ্টা রুখে দিতে এবং ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের জন্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় খুনি হাসিনার বিচার, করতে হবে করতে হবে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ৫ম দিনের মতো শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মুক্তমঞ্ছের সামনে এসে জড়ো হন। পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কে আর মার্কেট হয়ে বিভিন্ন অনুষদের ভেতর দিয়ে গিয়ে আব্দুল জব্বারে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তারা বলেন, ক্যাম্পাসে রাজনীতি বন্ধের জন্য আমরা আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বিভিন্ন কারণে আমাদের বিশ্ববিদ্যালয় দিবস ভালোভাবে পালন করতে পারি নি। আগামী ১৮ তারিখ আমরা সবাই উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবস ভালোভাবে পালন করবো।
বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্যে শিক্ষার্থীদের আগামী শনিবারের মধ্যে হলে আসার আহ্বান আন্দোলনকারী শিক্ষার্থীদের।
এসকে
- ১পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ২রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৩দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ৫লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১০চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৪পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ১০ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার





পাঠকের মতামত