
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, করবেও না। শান্ত শ্রীপুর যদি অশান্ত করতে চান, চক্রান্ত করে কারো সাথে বিভেদ সৃষ্টি করতে চান, জনগণের জানমালের ক্ষতি করতে চান, সরকারি স্থাপনার ক্ষতি সাধান করতে চান তবে বিএনপি আপনাদের এসব চক্রান্ত শক্ত হাতে প্রতিহত করবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিল শেষে শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে সংক্ষিপ্ত সভায় বক্তারা এসব কথা বলেন।
এর আগে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী এবং গাজীপুর জেলা কৃষকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতু প্রদক্ষিণ করে। হত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে শ্রীপুর পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজনে করে।
শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শাহজাহান সজলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, দলের উপদেষ্টা অধ্যাপক নজরুল হসলাম সেলিম, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কারী সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহজাহান মোড়ল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবির। উপস্থিত ছিলেন শ্রীপুর শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকির, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, পৌর শ্রমিকদল সভাপতি মিজান মন্ডল, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, পৌর ছাত্রদলের সভাপতি মামুন আকন্দ, জাসাস শ্রীপুর পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, ইজ্জত আলী ফকির, নঈম উদ্দিন ফকির, মাহমুদুল হাসান আলাল, তুহিন বেপারী, ডা. মুজাহিদুল কবির, ফজলুল হক, নছ মিয়া, শামীম আহমেদ প্রধান, আনোয়ার হোসেন, রানা আকন্দ, এস এম জসীম উদ্দিন, নিজাম উদ্দিন, মাওলানা কফিল উদ্দিন এবং রাসেল মীরধা প্রমুখ।
এসকে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত