প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ ৪:৫৯ পিএম

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, করবেও না। শান্ত শ্রীপুর যদি অশান্ত করতে চান, চক্রান্ত করে কারো সাথে বিভেদ সৃষ্টি করতে চান, জনগণের জানমালের ক্ষতি করতে চান, সরকারি স্থাপনার ক্ষতি সাধান করতে চান তবে বিএনপি আপনাদের এসব চক্রান্ত শক্ত হাতে প্রতিহত করবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিল শেষে শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে সংক্ষিপ্ত সভায় বক্তারা এসব কথা বলেন।

এর আগে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী এবং গাজীপুর জেলা কৃষকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ঢাকাময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতু প্রদক্ষিণ করে। হত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে শ্রীপুর পৌর বিএনপি বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের আয়োজনে করে।

শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শাহজাহান সজলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, দলের উপদেষ্টা অধ্যাপক নজরুল হসলাম সেলিম, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কারী সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহজাহান মোড়ল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবির। উপস্থিত ছিলেন শ্রীপুর শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকির, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, পৌর শ্রমিকদল সভাপতি মিজান মন্ডল, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, পৌর ছাত্রদলের সভাপতি মামুন আকন্দ, জাসাস শ্রীপুর পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, ইজ্জত আলী ফকির, নঈম উদ্দিন ফকির, মাহমুদুল হাসান আলাল, তুহিন বেপারী, ডা. মুজাহিদুল কবির, ফজলুল হক, নছ মিয়া, শামীম আহমেদ প্রধান, আনোয়ার হোসেন, রানা আকন্দ, এস এম জসীম উদ্দিন, নিজাম উদ্দিন, মাওলানা কফিল উদ্দিন এবং রাসেল মীরধা প্রমুখ।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...