
সাফ অ-২০ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ কাঠমান্ডুতে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৪-১ গোলে স্বাগতিক নেপালকে হারায়।
বুধবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম লিড নেয় বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম দুর্দান্ত এক ফ্রি কিকে লক্ষ্য ভেদ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের গোলে শিরোপার গন্ধ পেতে শুরু করে বাংলাদেশ যুবা দল। ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি।
এরপর রাব্বির গোলে ব্যবধান ৩-০ হয়। ম্যাচের ৭০ মিনিটে গোল করেন তিনি। তবে পরেই এক গোল হজম করে বসেন গোলরক্ষক আসিফ হোসেন। তাতে অবশ্য বড় জয় আটকায়নি। ম্যাচে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ বাঁশির আগে আরও এক গোল করে বড় জয় নিয়েই শিরোপার উচ্ছ্বাসে মেতেছেন কোচ একেএম মারুফুল হকের দল। শেষ গোলটি করেন পিয়াস আহমেদ।
উল্লেখ্য, ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরেই ফাইনালে ওঠেছিল বাংলাদেশ। নেপালের কাছে হেরে যায় ২-০ গোলে। পরের দুই মৌসুমেও ফাইনাল খেলেছিল লাল-সবুজের দল। দুবারই ভারতের কাছে হেরে যায়। চতুর্থবার ফাইনালে ওঠে ষষ্ঠ আসরে বয়সভিত্তিক টুর্নামেন্টটির শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশ।
এম পি
- ১জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ২১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৬শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও বদলে যাওয়া স্বপ্ন: কাঠামোগত বাস্তবতার সংকট
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৮ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ৯প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে সায়েন্স টয় : ববি হাজ্জাজ
- ১০দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ১চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ২সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৩শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৪সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৭চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ৮রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৯হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী





পাঠকের মতামত