
জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা টমাস অ্যান্ড্রু বলেছেন, মিয়ানমারে ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান বিক্ষোভে অন্তত ৭০ জনকে হত্যা করেছে জান্তা প্রশাসন। তার মতে, বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর এই পদক্ষেপ মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। খবর রয়টার্স।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদকে টমাস অ্যান্ড্রু বলেছেন, জান্তা বাহিনীর হাতে মারা যাওয়া অর্ধেকের বেশি গণতন্ত্রপন্থির বয়স ২৫ এর নিচে। এছাড়াও, অভ্যুত্থানের পর থেকে দুই হাজারের বেশি মানুষকে বেআইনিভাবে আটক করা হয়েছে।
মিয়ানমার এখন খুনি এবং অবৈধ শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারী, চিকিৎসাকর্মী ও পথচারীদের সঙ্গে নির্মম আচরণ করছে, এমন ঘটনার ভিডিওচিত্র প্রমাণ হিসেবে রয়েছে।
এদিকে, সহিংসতার এমন ভিডিও রয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর হামলার পরের পরিস্থিতি, বিক্ষোভকারীদের মাথায় গুলি করা হয়েছে এবং সেনাসদস্যরা গণতন্ত্রপন্থিদের মৃতদেহ সরিয়ে নিচ্ছে।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব চ্যান আয়ে বলেছেন, কর্তৃপক্ষ ‘সহিংস’ বিক্ষোভ মোকবিলায় সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিচ্ছে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিতে সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে, মিয়ানমারের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়া এবং চীন সংকটের শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি সমুন্নত রাখার কথাও বলেছে তারা।
যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসসদস্য টমাস অ্যান্ড্রু ওয়াশিংটন থেকে ভার্চুয়ালি ওই বৈঠকে অংশ নেন। তিনি বলেন, মিয়ানমারে মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশ করার অধিকারের মত মৌলিক অধিকারগুলো খর্ব করা হচ্ছে।
তাই, মিয়ানমারের ক্ষমতা দখলকারী জান্তা প্রশাসন এবং তাদের মালিকানাধীন মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের বিরুদ্ধে বহুপক্ষীয় অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এই তেল ও গ্যাস কোম্পানির আয় এ বছর একশ কোটি ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত