
হঠাৎ করেই স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন রিয়াল মাদ্রিদে ফিরতে মরিয়া ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ছাড়া চ্যাম্পিয়নস লিগে রোনালদো যে ভুগছেন তার প্রমাণ শেষ দুই মৌসুম শেষ ষোল থেকেই জুভেন্টাসের বিদায়। এবার তাই নাকি আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন রোনালদো। তবে এ ব্যাপারে কিছুই জানেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এটাই জানিয়েছেন জিজু।
রিয়ালের হয়ে টানা তিনটি সহ মোট চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রোনালদো। এছাড়া দুটি লা লিগাসহ জিতেছেন অনেক শিরোপা। দলটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার। এরপর নতুন চ্যালেঞ্জের খোঁজে ২০১৮ সালে তিনি পাড়ি জমান জুভেন্টাসে। সেখানেও তার ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল।
কিন্তু রোনালদোর বিদায়ের পর খুব একটা ভালো সময় কাটছে না রিয়ালের। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের পরের দুই আসরে তারা ছিটকে যায় শেষ ষোলো থেকে। এবছর অবশ্য শেষ ষোলোয় আটালন্টার বিপক্ষে প্রথম লেগে জিতেছে তারা। তবে লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে ভালো অবস্থানে নেই দলটি।
এদিকে, জুভেন্টাসে গত সপ্তাহে পোর্তোর বিপক্ষে হেরে ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। গত মৌসুমেও তারা বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। আর তার আগের আসরে ইতালিয়ান চ্যাম্পিয়নদের যাত্রা ছিল কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত।
এলচের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিদান জানান, ‘মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো কী করেছে, তার জন্য আমাদের সবার ভালোবাসা কেমন, সবার জানা। সে এখানে যা করেছে, তা অভাবনীয়। কিন্তু এখন সে জুভেন্টাসের খেলোয়াড় এবং সেখানে সে খুব ভালো করছে। তার ফেরার গুঞ্জনে আমি কিছু বলতে পারছি না। অনেক কথা হচ্ছে, তবে এই বিষয়গুলোকে সম্মান করতে হবে।’
স্প্যানিশ দৈনিকগুলোতে গুঞ্জন উঠেছে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস তাকে মাদ্রিদে ফেরাতে এর মধ্যেই লস ব্ল্যাঙ্কোসদে সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত