
প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে ফুটবলের নতুন ইতিহাস লিখলো গ্রিস। উয়েফা ন্যাশনস লিগের বি২- খেলায় ইংলিশদের ২-১ গোলে হারিয়েছে তারা। এ নিয়ে টুর্নামেন্টে ৩ ম্যাচের ৩টিতেই জয় পেলো গ্রিস।
গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে সবগুলো গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে ভেনগেলিস প্যাভলিডিসের গোলে ১-০ গোলে এগিয়ে যায় গ্রিস।
৮৭ মিনিটে ইংল্যান্ডের হয়ে সমতাসূচক গোল করেন জুড বেলিংহ্যাম (১-১)। ম্যাচের বাকি কয়েক মিনিটেও নিজেদের জাল নিরাপদ রাখতে পারেনি ইংল্যান্ড। ৯৪ মিনিটে গোল হজম করে হারের তিক্ত স্বাদ নেয় লি কার্সলির শিষ্যরা। গ্রিসের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই প্যাভলিডিস।
ইতিহাসগড়া জয়টি সদ্যপ্রয়াত জর্জ বালডককে উৎসর্গ করে গ্রিস। চলতি সপ্তাহে মাত্র ৩১ বছর বয়সে মারা যান গ্রিসের এই ফুটবলার। বালডকের স্মরণে ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করে গ্রিস।
প্রয়াত সতীর্থের বিষয়ে গ্রিসের হয়ে জোড়া গোল করা প্যাভলিডিস বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশেষ দিন এবং ম্যাচ। জর্জ (বালডক) ঘিরে আমাদের মন খারাপ ছিল। কিন্তু আমরা পেশাদার এবং আমাদের ম্যাচটি খেলতেই হবে। আজ রাত তার জন্য উৎসর্গ করেছি। আজ ফুটবল নিয়ে কথা বলার দিন নয়।’
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গ্রিস। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।
ইনজুরির কারণে এই ম্যাচে ইংল্যান্ড দলে ছিলেন না হ্যারি কেইন। তার পরবর্তে ইংলিশদের নেতৃত্ব দিয়েছেন জন স্টোনস।
ম্যাচ শেষে স্টোনস বলেন, ‘ব্যক্তিগতভাবে একেবারেই হতাশ। আমরা সাধারণত যেভাবে খেলি, সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। তবে ম্যাচে সেটি (পারফরম্যান্স) আসেনি। শুরু থেকেই তারা আমাদেরকে চাপের মধ্যে রেখেছিলাম। আমাদেরকেই দায় নিতে হবে। কারণ, আমরা দায়িত্ব পালন করতে পারিনি।’
বিএইচ
- ১আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ৪গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
- ৫ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন
- ৬বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৭দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৮আজ আখেরি শোম্বা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ৯অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ১০কুষ্টিয়ায় শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৯চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ১০বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত