
নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই রুপে দেখা যায়নি সাবিনাদের। গত দুই দিন খেলোয়াড়-কোচ দ্বন্দ্ব প্রকাশ্যে আসলেও আজ ভারতের বিপক্ষে দুর্দান্ত রুপে বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেয় সাবিনারা। শেষদিকে বাংলাদেশ আবারও ব্যবধান বাড়ানোর পর একটি গোল শোধ করেছে ভারতীয় মেয়েরা।
১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিক মতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোল লাইন অতিক্রম করে। বাংলাদেশ গোল উৎসবে মাতে।
গোলের পর বাংলাদেশ আরো সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণ করে। ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সাথে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে বল জালে জড়ায়।
৪২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়ার মধ্যে বক্সের ওপর বল পান তহুরা খাতুন। জোরালো শটে গোল করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। পরের মিনিটেই অবশ্য ভারত এক গোল পরিশোধ করে। ভারতের আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা গ্রিপ করতে পারেননি। গোলরক্ষকের হাত ফস্কে যাওয়া বলে হেডে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী।
ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে উঠে। বাংলাদেশকে সেমিতে খেলতে হলে ড্র প্রয়োজন ছিল। ইতোমধ্যে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে। ৩ গোলের বেশি ব্যবধানে জিতলে বাংলাদেশ ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
বিএইচ
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ





পাঠকের মতামত