
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের হট ৫০ সিরিজের নতুন ফোন ‘ইনফিনিক্স হট ৫০ প্রো’ উন্মোচন করেছে। প্রিমিয়াম ডিজাইনের এই ডিভাইসটি দেখতে স্লিম ও টেকসই। হট সিরিজের নতুন এই ফোনে এবার যুক্ত করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ প্রসেসর; যা গেমিংয়ের সময় দীর্ঘস্থায়ী ও শক্তিশালী পারফরম্যান্স দেবে। একইসাথে ফোনটিকে বাজারের অন্যতম সেরা বাজেট গেমিং ফোনে পরিণত করবে।
ইনফিনিক্স হট ৫০ প্রো-তে ৭.৪ মিমি প্রিমিয়াম-স্লিম ডিজাইন আছে, যা ডিভাইসটিকে দেখতে আকর্ষণীয় করেছে। ফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা মোবাইল স্ক্রলিং, ভিডিও দেখা বা গেম খেলার সময় ল্যাগ ছাড়াই দারুণ অভিজ্ঞতা দেয়।
মোবাইল গেমার, মাল্টিটাস্কার এবং কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদার কথা মাথায় রেখে স্মার্টফোনটিতে শক্তিশালী মিডিয়া টেক হেলিও জি১০০ প্রসেসর দেয়া হয়েছে। ৬ ন্যানোমিটারের চিপসেটটি অক্টাকোর সিপিইউ এবং মালি জি৫৭ দ্বারা পরিচালিত, যা সবকিছু দ্রুত এবং মসৃণভাবে চালাতে সক্ষম। ডিভাইসে ১৬ জিবি পর্যন্ত অতিরিক্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে, যা ব্যবহারকারীদের নির্বিঘ্নে অ্যাপ, গেমিং এবং মাল্টিটাস্কিং করতে সাহায্য করে।
ইনফিনিক্স হট ৫০ প্রো বিশ্বের প্রথম ফোন, যা ৫ বছরের টিইউভি (TÜV) ফ্লুয়েন্সি রেটিং অর্জন করেছে। এই রেটিং টেকসই এবং বিশ্বাসযোগ্য স্মার্টফোনগুলোর গুণগত মান নির্ধারণে সহায়ক। এছাড়াও, এতে ৪ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, ফলে ব্যবহারকারীদের পাওয়ার শেষ হওয়ার চিন্তা করতে হবে না। স্মার্টফোনটিতে আইপি ৫৪ রেটিং থাকায় বাইরের ধুলোবালি এবং বৃষ্টির মতো স্বল্পমাত্রার পানির স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেয়।
ফটোপ্রেমীদের জন্য হট ৫০ প্রো স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইনফিনিক্সের এআই ফিচারটি ছবি থেকে সহজেই অবজেক্ট মুছে ফেলা থেকে শুরু করে ডিভাইসের অপটিমাইজেশনসহ বিভিন্ন কার্যকরী সুবিধা দেয়।
ইনফিনিক্স হট ৫০ প্রো টাইটানিয়াম গ্রে, গ্লেসিয়ার ব্লু এবং স্লিক ব্ল্যাক—এই তিন আকর্ষণীয় রঙে বাজারে আসছে। ফোনটির বাজারমূল্য ১৮,৯৯৯ টাকা। পাশাপাশি, শীঘ্রই হট ৫০ সিরিজের বেস মডেলও দেশের বাজারে পাওয়া যাবে।
এনজে
- ১এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ২ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪সূচকের পতনে চলছে লেনদেন
- ৫ব্রিটিশ আমেরিকান টোবাকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে
- ১০হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ১০ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত





পাঠকের মতামত