
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে ব্যাংকগুলোর মতো আর্থিক প্রতিষ্ঠানের ঋণের কিস্তিও আগামী সেপ্টেম্বর পর্যন্ত না দিলেও খেলাপি হিসেবে চিহ্নিত হতে হবে না।
এর আগে গত ২৪ মার্চ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঋণ শ্রেণিকরণে স্থগিতাদেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। মহামারীর প্রকোপ দীর্ঘায়িত হওয়ায় আরও তিন মাস বর্ধিত করা হয়েছে এই সময়।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে, যা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সেপ্টেম্বর পর্যন্ত এনজিওর কিস্তি না দিলেও খেলাপি নয়
সার্কুলারে বলা হয়েছে, বিশ্ববাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব বিবেচনায় গত ২৪ মার্চ আর্থিক প্রতিষ্ঠানের ঋণ/লিজ/অগ্রিম শ্রেণিকরণের বিষয়ে কিছু শিথিলতা আনা হয়েছিল। এখনও কোভিড-১৯ এর কারণে অনেকাংশে ঋণ/লিজ/অগ্রীম গ্রহীতার পক্ষে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
তাই ব্যবসা-বাণিজ্যের উপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব লাঘবের জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণের পরামর্শ দেওয়া হল-
*** গত ২৪ মার্চ জারি করা এ সংক্রান্ত সার্কুলারের কার্যকারিতার মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করা হল।
*** বিদ্যমান সকল মেয়াদী (স্বল্প ও দীর্ঘ) ঋণ/লিজ/অগ্রীমের বিপরীতে ১ জানুয়ারি ২০২০ হতে ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত প্রদেয় কিস্তিসমূহ ডেফার্ড হিসেবে বিবেচনাপূর্বক অক্টোবর ২০২০ হতে সংশ্লিষ্ট ঋণ/লিজ/অগ্রীমের কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনঃনির্ধারিত হবে। অর্থাৎ জানুয়ারি ২০২০ হতে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত যতোসংখ্যক কিস্তি বকেয়া থাকবে সমসংখ্যাক কিস্তি বৃদ্ধিপূর্বক পরিশোধসূচি পুনঃপ্রণয়ন করতে হবে।
*** ঋণ/লিজ/অগ্রীমের উপর সুদ/মুনাফা হিসাবায়নের ক্ষেত্রে এ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা বলবৎ থাকবে। তবে ওই সময়ে কোনো দণ্ড সুদ বা অতিরিক্ত ফি/চার্জ/কমিশন (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা যাবে না।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত