
চোট থেকে ফিরেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিয়েছেন পল পগবা। ফরাসি মিডফিল্ডারের একমাত্র গোলে শেষ ষোলোর ফিরতি লেগ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে রেড ডেভিলরা।
নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগে ১-১ ব্যবধানে ড্র করে ফিরতি লেগ খেলতে মিলান সফরে গিয়েছিল ম্যানইউ। ঘরের মাঠ সান সিরোতে ওলে গানার সুলশারের দলের বিপক্ষে হতাশা নিতে মাঠ ছাড়তে হয়েছে স্তেফানো পিওলির শিষ্যদের। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করলো রেড ডেভিলরা।
ম্যাচের ৪৮তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন পগবা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মার্কাস রাশফোর্ডের পরিবর্তে মাঠে নামেন তিনি।
পিছিয়ে পড়ার পর আর সমতায় ফিরতে পারেনি মিলান। ৬৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেও রোজোনেরিদের গোল এনে দিতে পারেননি জ্লাতান ইব্রাহিমোভিচ। পুরনো দলের বিপক্ষে প্রথম লেগে ছিলেন না সুইডিশ স্ট্রাইকার।
ইউরোপা লিগের আরেক ম্যাচে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম। ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেভের বিপক্ষে ফিরতি লেগে মিসলাভ ওরসিচের গোলে ৩-০ ব্যবধানে হেরেছে হোসে মরিনহোর শিষ্যরা। শেষ ষোলোয় ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছিল টটেনহাম। কিন্তু জাগরেভ দ্বিতীয় লেগ জিতে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকিট কেটেছে।
আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল দ্বিতীয় লেগে হেরেও শেষ আটে নিশ্চিত করেছে। গানাররা ঘরের মাঠ এমিরেটসে ১-০ ব্যবধানে হেরেছে গ্রীক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে। তবে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠেছে মাইকেল আর্তেতার দল।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত