প্রকাশিত: আগস্ট ২৮, ২০২০ ৭:৪৬ এএম

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চায়না ইউনিয়নপের সঙ্গে যৌথভাবে ডেবিট কার্ড চালু করল দেশের বেসরকারি খাতের সিটি ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি চালু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের চারটি প্রধান কার্ড নেটওয়ার্কের সবকটির ইস্যুয়ার হয়ে উঠল সিটি ব্যাংক।

সিটি ব্যাংকের ইস্যু করা এই ডেবিট কার্ডে ব্যাংকের তিন হাজারের অধিক পয়েন্ট অব সেলস (পস) মেশিন, নিজস্ব তিনশোর অধিক এটিএম এবং দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচে সংযুক্ত অন্য ব্যাংকসমূহের এটিএমে লেনদেন করা যাবে। পাশাপাশি জনপ্রিয় রেস্তোরাঁগুলোতে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের মাধ্যমে সাশ্রয়ী জীবনধারা উপভোগ করবেন চায়না ইউনিয়নপের কার্ড ব্যবহারকারীরা।

ইনস্ট্যান্ট কার্ড প্রিন্টিং ফ্যাসিলিটির মাধ্যমে এই ডেবিট কার্ড ব্যাংকের শাখাগুলোতে তাৎক্ষণিক প্রিন্ট হবে এবং গ্রাহকদের তাৎক্ষণিক হাতে হাতে দিয়ে দেয়া হবে।

ইউনিয়নপে কার্ড বিশ্বের ১৭৯টি দেশের দুই কোটি ৮০ লাখ ব্যবসা এবং ১৭ লাখ এটিএম নেটওয়ার্কে আন্তর্জাতিকভাবে সংযুক্ত।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

ফ্যাসিস্ট সরকারের গুম-খুন-দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়নের ...

১০ জেলায় বন্যার আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে এবং ভারতের সীমান্তবর্তী উজানে ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার ...

জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাটি ও মানুষের প্রত্যাশা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতা ...

রাষ্ট্রদূত আব্দুল মুহিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় ‌‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন ...

কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ

চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বাইরে, তখন একটি মানবিক উদ্যোগই হয়ে উঠতে ...