
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ তায়ালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। এই ইবাদত বন্দেগী ও আমল-আখলাক হবে কুরআন-সুন্নাহ অনুযায়ী। এ ব্যাপারে কাহারও কোন বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একদল লোক বের হয়েছে তারা নাপিতের মত সুন্নাতকে অবহেলা করছে তথা কাটছাট করছে, তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন আমরা আদর্শের ব্যাপারে কাহারও সথে আপোষ করিনি, ভবিষ্যতেও করবোনা।
রোববার (১ ডিসেম্বর) ছারছীনা দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিলের শেষদিন আখেরী মুনাজাতপূর্ব আলোচনায় পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) একথা বলেন।
পীর সাহেব কেবলা সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কথা স্মরণ করিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান সত্ত্বেও সংখ্যালঘুগণ আমাদের কাছে নিরাপত্তা পাবে ঠিক, তাই বলে এদেশের মুসলিমদেরকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
পীর সাহেব কেবলা আরও বলেন, আজকাল একদল কথায় কথায় ঐক্যের কথা বলে বেড়ায়। এক্য হবে ইস্যুভিত্তিক। ইস্যু ব্যতীত ঐক্য কখনও গ্রহণযোগ্য হবে না।
হযরত পীর সাহেব পীর-ভাই মুহিব্বীনদেরকে উদ্দেশ্য করে বলেন, বর্তমানে কেহ কেহ দরবারের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে মুনাফেকী করছে তাদের থেকে দূরে থাকতে হবে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ঐমান ও আমল রক্ষার্থে দ্বিনীয়া মাদ্রাসা তৈরী ও সন্তানদেরকে দ্বিনীয়া মাদ্রাসায় পড়ানোর তাকীদ প্রদান করেন।
আখেরী মুনাজাতে লাখো ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করতে দেশ-বিদেশের বিভিন্নস্থান থেকে এসে উপস্থিত হয়। মুনাজাতের আমিন ধ্বনীতে আকাশ-বাতাস ভারাক্রান্ত। সে সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
এম জি
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত