
দেশের বৃহত্তম ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেদার লেলেকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের ১৮০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ নিয়োগ দেয়া হয়। তিনি কামরান বকরের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এর আগে আট বছর কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামরান বকর। তিনি ২০১২ সালে দায়িত্ব গ্রহণ করেন।
কেদার লেলে ২০১৭ সালের জুনে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন। এর ছয় মাস পর ২০১৮ সালের জানুয়ারি তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেয়া হয়।
কেদার লেলে এখন একই সঙ্গে কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। এছাড়া লেলে বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহ-সভাপতি।
প্রায় ২০ বছরের পেশাগত জীবনে বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা এবং ভোগ্যপণ্য কোম্পানির বিক্রয় ও বিপণন শাখায় মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন লেলে। তার এই দুই দশকের পেশাগত জীবনের ১৫ বছরেরও বেশি সময় তিনি পার করেছেন ইউনিলিভারের সঙ্গে।
- ১গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ২দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ৩লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭আজও সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ৮দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
- ৯মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ১০বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত