প্রকাশিত: মার্চ ২২, ২০২১ ১১:২৮ এএম

স্প্যানিশ লা লিগায় রোববার রাতে ৬-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই খেলায় জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও সার্জিনো ডেস্ট। একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান ও ওসমানে দেম্বেলে।

এই জয় বার্সেলোনাকে শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই টিকিয়ে রেখেছে। ২৮ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে। সমান ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল আছে তৃতীয় স্থানে। আর ৬৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে শীর্ষে। রোববার রাতে লুইস সুয়ারেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে আলাভেজকে।

সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার গোল উৎসবের সূচনা করেন গ্রিজমান। ৩৭ মিনিটে তিনি গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগে (৪৩ মি.) ডেস্ট গোলের দেখা পান। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ডেস্ট। তাতে বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৫৬ মিনিটে মেসি তার প্রথম গোলটি করেন। ব্যবধান হয় ৪-০। ৭১ মিনিটে ওসমানে দেম্বেলে গোল পেলে বার্সা এগিয়ে যায় ৫-০ ব্যবধানে।

৭৭ মিনিটে সোসিয়েদাদের আন্দের বারেনেক্সিয়া গোল করে ব্যবধান কমান। ম্যাচের শেষ মুহূর্তে (৮৯ মি.) লিওনেল মেসি তার জোড়া গোল পূর্ণ করলে রোনাল্ড কোম্যানের দল জয় পায় ৬-১ ব্যবধানে।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...