
কুষ্টিয়া সরকারি কলেজের ‘৯৬ ব্যাচ’ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন।
এসময় তিনি বলেন, জীবনের লক্ষ্য অর্জনে দরিদ্রতা কখনো বাঁধা হতে পারেনা বরং যারা দরিদ্রতার ছোঁয়া পেয়েছে, তারাই জীবনে বেশি সফলতা অর্জন করেছে। তাই বড় হতে হলে বিত্তশালী লোকের সন্তান হতে হয়না। হতে হবে অধ্যবসায়ী, পরিশ্রমী এবং মেধাবী।
তিনি আরও বলেন, সকল শিক্ষার্থীদের। হতাশা-বিলাসিতা পরিহার করে জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। এটাই হবে সবার জন্য জীবন যুদ্ধ। এ যুদ্ধে জয়ী হতেই হবে।আজকের এই শিক্ষা বৃত্তি পেয়ে শিক্ষার্থীদের দায়িত্ব আরো বেড়ে গেল। শিক্ষা জীবন শেষে দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে বলেও যোগ করেন তিনি।
সংগঠনের সভাপতি, আমেরিকা প্রবাসী সাদিক রহমানের অনুপস্থিতে সংগঠনের সহসভাপতি, কাজী এনামুল হক ঝংকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং ড. শর্মিষ্ঠা হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যাক্ড় প্রফেসর একেএম জালাল উদ্দীন, কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) প্রফেসর সাবিহা সুলতানা, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) প্রফেসর মো: ইয়ার আলী।
আয়োজক কমিটির আহ্বায়ক আমেরিকা প্রবাসী, মোঃ আনোয়ারুল করিম, প্রধান সমন্বয়কারী, লন্ডন প্রবাসী ব্যারিস্টার হাবিবুর রহমান, সদস্য সচিব, বিশিষ্ঠ ব্যাবসায়ী, শিশির বেকারির কর্ণধার, আল্লামা তানভীর শিশির, যুগ্ম আহ্বায়ক, এমদাদুল হক, যুগ্ম সদস্য সচিব, রেজিনা রিপা এবং ইন্টারভিউ বোর্ডের অন্যতম শিক্ষক, বরিশাল উনিভার্সিটির অধ্যাপক ডঃ খোরশেদ আলম, অধ্যাপিকা এলিনা আক্তার রত্না, ড. এসএম রিয়াজুল ইসলাম, ইসলামী উনিভার্সিটির অধ্যাপক ড. মিজানুর রহমান এবং মোঃ মিজানুর রহমান মঞ্জুসহ সকল বন্ধুদের সার্বিক সহযোগিতায় আয়োজন সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, যে সমস্ত শিক্ষার্থীরা গরীব ও মেধাবী, যারা অর্থের অভাবে ঠিকমত লেখাপড়া করতে পারে না। তাদের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের ‘৯৬ ব্যাচ’ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এরআগে ভার্চুয়ালী অনলাইনে বক্তব্যে সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী সংগঠনের সভাপতি সাদিক রহমান বলেন, আজকের এই বৃত্তির মাধ্যমে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে বিশ্বাস করি। যাতে করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। আজকে তোমরা যারা মেধাবী তারা একসময় বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং সবাই ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এটাই কামনা করি।
এম জি
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত