
দেশের ভোজ্যতেলের চাহিদার প্রায় ৮০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল, যা বৈদেশিক মুদ্রায় সরকারের জন্য বিশাল ব্যয় বহন করে। তবে দেশে উদ্ভাবিত উচ্চফলনশীল সরিষার জাত চাষ করে এই আমদানি নির্ভরতা কমানো সম্ভব। তারই উদাহরণ হিসেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ‘বিনাসরিষা-১১’ চাষে এবার ময়মনসিংহের কৃষকদের বাম্পার ফলন হয়েছে।
পরমাণু শক্তির ব্যবহার করে উদ্ভাবিত এই সরিষার জাতটি দেশীয় অন্যান্য জাতের তুলনায় আকারে বড় এবং স্বল্প সময়ে অধিক ফলনশীল। মাত্র দুই মাসের মধ্যে এ সরিষা সংগ্রহ করা যায়, যা কৃষকদের জন্য লাভজনক। সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলার নিজকল্পা গ্রামে ‘বিনাসরিষা-৯, বিনাসরিষা-১১ এবং বারি সরিষা-১৪’ জাতের সরিষার প্রায়োগিক পরীক্ষামূলক চাষ এবং সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিনাসরিষা-৯, বিনাসরিষা-১১ এবং বারি সরিষা-১৪ এর মধ্যে সবচেয়ে বেশি ফলন বিনা সরিষা-১১ এর। বিনাসরিষা-১১ এর বিঘা প্রতি ৫ থেকে সাড়ে ৫টন ফলন আশা করছেন কৃষক ও বিনার গবেষকরা।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’-এর অর্থায়নে আয়োজিত এই মাঠ দিবসে প্রায় ৮০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের প্রধান এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম খলিল।
মাঠ দিবসে কৃষকদের নিয়ে সরিষা ক্ষেত পরিদর্শন করা হয় এবং রগিংসহ বিভিন্ন চাষাবাদ কৌশল নিয়ে পরামর্শ দেওয়া হয়। প্রধান অতিথি ড. মো. আবুল কালাম আজাদ বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের ভোজ্যতেলের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব। বিনা উদ্ভাবিত জাতগুলো এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে।
সভাপতি ড. মো. ইব্রাহিম খলিল বলেন, বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদী সরিষার জাত চাষ করে কৃষকরা দো-ফসলী জমিতে তিন ফসল উৎপাদন করতে পারবে, যা তাদের আয় বাড়াবে এবং দেশের খাদ্য ও তেল নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এই মাঠ দিবসের সফল আয়োজন ও কৃষকদের ব্যাপক সাড়া পাওয়ার পর সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সরিষার নতুন জাতগুলোর ব্যাপক চাষ সম্প্রসারণ হলে দেশের তেলবীজ উৎপাদনে অভাবনীয় অগ্রগতি আসবে এবং আমদানি নির্ভরতা কমবে।
এম জি
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত